ক্রাইম

স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত মা! শেষে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

নিজস্ব সংবাদদাতা: পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে ভয়াবহ ঘটনার অভিযোগ জলপাইগুড়ির ধূপগুড়িতে। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসায় নিজের মাকেও হামলা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর কীটনাশক খেয়ে ধারালো অস্ত্র হাতে নিয়েই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত।

রবিবার সকালে ধূপগুড়ির বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের সময় আচমকাই স্ত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন জাহাঙ্গীর নামে ওই ব্যক্তি। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ।

চিৎকার শুনে পুত্রবধূকে বাঁচাতে ছুটে আসেন জাহাঙ্গীরের মা। অভিযোগ, তখন তাঁর উপরও হামলা চালানো হয়। তাঁর পায়ে গভীর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় কোনওরকমে বাড়ির বাইরে বেরিয়ে এসে স্থানীয়দের সাহায্য চান তিনি। এরপর প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

এদিকে ঘটনার পরই কীটনাশক পান করেন অভিযুক্ত। এরপর ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে ধূপগুড়ি থানায় পৌঁছে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আহত মহিলার চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ ছিল, পারিবারিক বিবাদের পাশাপাশি অন্য কোনও বিষয় জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতির উপর নজরদারি বাড়ানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.