সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে গরু পাচারের সময় বিএসএফের ছোড়া রবার বুলেটে গুরুতর আহত এক বাংলাদেশি। আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হেলাল হোসেন নামের বাংলাদেশ লালমনিহাট জেলার বাসিন্দা ওই পাচারকারী। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নং ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত মদনাকুড়া এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে গতকাল ঘন কুয়াশার সাহায্য নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত মদনাকুড়া এলাকায় গরু পাচারের চেষ্টা করে একদল পাচারকারী। সেই সময় বিএসএফ ৯০ ব্যাটেলিয়নের কর্তব্যরত জওয়ানরা তাদের বাধা দিলে তারাও বিএসএফের উপর চড়াও হবার চেষ্টা করে। সেই সময় বিএসএফ আত্মরক্ষার্থে রাবার বুলেট চালায়। সেই রাবার বুলেটের আঘাতেই গুরুতর আহত হয় হেলাল হোসেন নামের বাংলাদেশ লালমনিহাট জেলার ওই পাচারকারী। পরবর্তীতে অবশ্য বিএসএফ জওয়ানরাই তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
Read Next
November 20, 2026
কাবেরীর জল নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ তামিলনাড়ু, আবেদন খারিজ করে বিজয় সরকারকে ভর্ৎসনা শীর্ষ আদালতের
November 20, 2026
কুনোয় ফের সুখবর! বৎসোয়ানা থেকে আসা চিতার গর্ভে জন্ম ৪ শাবকের, ভারতে চিতার সংখ্যা বেড়ে ৬২**
November 20, 2026
ইস্তফার পর অপসারণ প্রক্রিয়া চলে না: সাংবিধানিক যুক্তিতে অবস্থান স্পষ্ট করলেন প্রাক্তন বিচারপতি ভার্মা
November 20, 2026
চার বছর পেরোলেই বিয়েতে আর বাধা নেই! অগ্নিবীরদের জন্য বড় সিদ্ধান্তের পথে তিন সেনাবাহিনী
November 20, 2026
পাহাড়ের কোলে চিরনিদ্রায় সাবিত্রী দেবী; মাতৃবিয়োগে শোকস্তব্ধ যোগী আদিত্যনাথ
November 20, 2026
উত্তপ্ত পরিস্থিতি! নড়াইলে হামলায় ২ বিএনপি নেতা নিহত, আতঙ্কে টুঙ্গিপাড়া থানা ছাড়ল পুলিশ
Related Articles
Check Also
Close







