কলকাতাক্রাইম

খাস কলকাতার স্কুলেই ছাত্রীর ‘যৌন হেনস্তা’

স্কুলের ভিতরেই যৌন হেনস্তার শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত স্কুলের নিরাপত্তারক্ষী। মঙ্গলবারের এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটি দেশপ্রিয় বালিকা বিদ্যালয়। অভিভাবকদের অভিযোগ, শৌচালয়ে নিয়ে গিয়ে ছাত্রীর নগ্ন ছবি তোলেন অভিযুক্ত। গোপনাঙ্গে হাত দেওয়ার চেষ্টাও করে। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিভাবকদের অভিযোগ, টিফিনের সময় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাথরুমে ডেকে নিয়ে গিয়ে প্রথমে নগ্ন করার চেষ্টা করে অভিযুক্ত নিরাপত্তারক্ষী। পরে গোপনাঙ্গে হাত দিতে গেলে ওই ছাত্রী চিত্‍কার করে কান্না শুরু করে দেয়। এমনকী, এই ঘটনা যাতে কাউকে না বলে শিশুটিকে অভিযুক্ত নিরাপত্তারক্ষী হুমকি দেয় বলেও অভিযোগ। স্কুলে থাকা অন্য অভিভাবকরা শিশুটির থেকে সমস্ত ঘটনা জানতে পেরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের দাবি, অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করতে হবে।

অভিভাবকদের দাবি, এর আগেও স্কুলে এরকম ঘটনা ঘটেছে। তবে আজকের এই ঘটনা স্কুল কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। যদিও খবর পাওয়ার পর বাগুইআটি থানার পুলিশ স্কুলে গিয়ে অভিভাবকদের আশ্বস্ত করে এবং অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে আটক করে নিয়ে যায়। যদিও অভিযুক্ত জয়ন্ত গুহের দাবি, তিনি কিছুই করেননি। সিসিটিভি ফুটেজ দেখার দাবিও জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.