অফবিট

ভুলেও ঘরে রাখবেন না এই দেবতাদের মূর্তি! না হলে ঘটবে বিপদ!

বাড়িতে ভগবানের ছবি বা মূর্তি রেখে আরাধনা করেন অনেকেই। আরাধ্য দেবতার ছবি বা মূর্তি রেখে উপাসনা করলে সব বাধা বিঘ্ন এড়ানো যায়। তবে হিন্দু শাস্ত্র মতে এমনও অনেক দেবতার মূর্তি আছে যা বাড়িতে রাখতে নেই। এই দেবতার ছবি বা মূর্তি বাড়িতে রাখলে তা আপনার জীবন অশান্তিতে ভরিয়ে তুলতে পারে। কোন সেই দেবতা ? জেনে নিন

বৈদিক শাস্ত্রে রাহুকে ছায়া গ্রহ বলা হয়েছে। শাস্ত্র অনুসারে তিনি ছিলেন একজন রাক্ষস, যিনি অমৃত পান করে অমর হয়েছিলেন। তাঁর অত্যাচারের অবসান ঘটানোর জন্য, ভগবান বিষ্ণু যখন তাঁর ঘাড় কেটে দেন, তখন তা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তার মাথাকে রাহু এবং ধড় কেতু বলা হত। রাহুর মূর্তি কখনই বাড়ির মন্দিরে স্থাপন করা উচিত নয়।

দেবী মহাকালীকে মা দুর্গা ও পার্বতীর অন্য রূপ মনে করা হয়। তিনি দুর্গার এক ভয়ঙ্কর রূপ, যিনি মন্দকে ধ্বংস করতে পৃথিবীতে এসেছিলেন। কথিত আছে যে বাড়িতে মহাকালীর মূর্তি স্থাপন করলে ঘরে নেতিবাচক শক্তি আসতে শুরু করে। এ অবস্থায় বেড়ে যায় ঘরোয়া কলহ ও মারামারির ঘটনা। তাই এড়িয়ে গেলেই ভালো হবে।

শনিদেবকে ন্যায়ের দেবতা মনে করা হয়। তিনি ব্যক্তির কর্ম অনুসারে উপযুক্ত ফলাফল দেন। এটা বিশ্বাস করা হয় যে যদিও শনি কাউকে কষ্ট দেন না, কিন্তু কেউ যদি অন্যায় করে তবে শনির নিষ্ঠুর দৃষ্টি তাঁকে ধ্বংস করতে সময় নেন না। তাই জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মূর্তি ঘরে আনা নিষেধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.