ঠাকুরপুকুরে , বদ্ধ ঘর থেকে উদ্ধার মহিলার পচা গলা দেহ। জানা গেছে , মৃত মহিলার নাম অর্চনা চ্যাটার্জি ,বয়স ৫৫ বছর। তিনি একটি দোতলা বাড়ির একতলায় ভাড়া থাকতেন। কিছুটা দূরেই তার দিদি বাড়ি। দিদির বাড়িতেই খাওয়া দাওয়া করতে যেতেন সে এবং নিজের বাড়িতে এক থাকতেন। কিছুদিন ধরে বাড়ি থেকে বেরোতে দেখা যায়নি ওই মহিলাকে। এমনকি কয়েকদিন ধরে দরজাও বন্ধ থাকতে দেখা যায় ওই মহিলার।
তারপর আজ হঠাৎ বাড়ির থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে স্থানীয়রা ঠাকুরপুকুর থানায় খবর দেয়। এবং পুলিশ এসে ওই মহিলার পচা গলা দেহ উদ্ধার করে। মৃত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন , কিসের জন্য মৃত্যু জানা যায়নি। তবে দুর্গন্ধে , ঘরে ঢোকা যাচ্ছিলো না।







