নিজস্ব সংবাদদাতা পূর্ব বর্ধমান:-পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কাঞ্চননগর ডি এন দাস উচ্চ বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি প্রতিষ্ঠা সমারোহ অনুষ্ঠিত হলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন শ্রী পরেশ চন্দ্র সরকার ( পৌরপতি ), শ্রীমতি মৌসুমী দাস (উপ পৌর মাতা ), কাউন্সিলর মানিক দাস, কারু শিল্পী অর্ধেন্দু দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত সহ আরো অন্যান্য অনেকে এবং ছাত্র-ছাত্রীরা।
উল্লেখ্য কাঞ্চননগর ডি এন দাস উচ্চ বিদ্যালয়টি বহু ঐতিহ্যবাহী। জানা গেছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যালয়ের পাশের রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করতেন।







