জেলারাজ্য

আজ শপথ নেবেন ধুপগুড়ির নয়া বিধায়ক, অনুষ্ঠানের কর্মসূচি নিয়ে রাজভবনের তরফে চিঠি নির্মলবাবুকে

৩০ শে সেপ্টেম্বর শনিবার অর্থাৎ আজ রাজভবনে হতে চলেছে শপথ গ্রহণের অনুষ্ঠান। এই কর্মসূচি অনুযায়ী রাজভবনের তরফে ধূপগুড়ির নববিধায়ক তৃণমূল নেতা নির্মলচন্দ্র রায়কে চিঠি পাঠানো হয়। সূত্রের খবর, আজই তিনি কলকাতায় আসছেন।

চলতি মাসের শুরুতেই ধূপগুড়ির উপনির্বাচনের ফল প্রকাশ হলেও নির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। বিধানসভার স্পিকারের সাথে আলোচনা না করেই নির্মল বাবুকে চিঠি পাঠানো হয়েছিল রাজভবনের তরফে। নানান সমস্যার কারণে মনে করা হয়েছিল, এই মাসে আর শপথ গ্রহণ করা হবে না।

কিন্তু আজ ৩০শে সেপ্টেম্বর শপথ নেবেন ধূপগুড়ির বিধায়ক নির্মলবাবু। রাজভবনেই অনুষ্ঠিত হবে এই দিনটি। এখন ধুপগুড়ির এলাকাবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে শপথ নেওয়ার পর জয়ী নেতা উন্নয়নের কাজে কতটা ঝাঁপিয়ে পড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.