গত শুক্রবার ব্রিটেনের আদালত এ ব্রিটেনের রাজকুমার হ্যারির নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি ছিলো এবং সেখানে আবারও রাজকুমারের করা আবেদন খারিজ হয়ে যায়। এর পর তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়া বসে বিবিসি কে একটি সাক্ষাৎকারে রাজকুমার হ্যারি জানান যে , “তিনি আর নিরাপত্তা নিয়ে আইনি লড়াই লড়তে চান না। বরং রাজপরিবারের সঙ্গে ‘পুনর্মিলন’ চান। ফিরতে চান ব্রিটেনে। কারণ, জীবন খুব দামি। ঝগড়াঝাঁটি করে সময় নষ্ট করা উচিত নয়।”
সাক্ষাৎকার এর সময় বিবিসি-র প্রতিনিধি সামনে বেশ কয়েকবার তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েন। ব্রিটেন এর বর্তমান রাজা তৃতীয় চার্লস মানে তার বাবার জন্য বেশ উদ্বেগ শোনা যায় তাঁর গলায়।
ব্রিটেনের রাজপরিবার যেই নিরাপত্তা পান সেই নিরাপত্তা প্রিন্স হ্যারির রাজপরিবার ছাড়ার পর কিছু বদল করা হয়। সেই বদলের পরিপেখিক এ প্রিন্স হ্যারি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। লন্ডনের রয়্যাল কোর্ট্স অফ জাস্টিসে সেই মামলার শুনানি হয়েছে। গত এপ্রিলে মাসে সেই মামলা খারিজ হয়ে যায় তার পর আবার ও ওই মামলা আদালতে উঠেছিল। কিন্তু গতকাল সেই এক রায় সোনায়ে আদালত।
তাতেই আশাহত রাজকুমার।
প্রিন্স হ্যারি এটা বলেন ‘‘আমি আমার দেশকে ভালবাসি। ওই দেশের কিছু মানুষের কার্যকলাপ সত্ত্বেও সব সময় দেশকে আমি ভালবেসেছি। আমার সন্তানদের জন্মস্থান দেখাতে পারব না, এটা ভেবে খারাপ লাগছে। কারণ, শুক্রবার আদালতের রায়ের পর এটুকু পরিষ্কার, আইনি পথে এর সমাধান সম্ভব নয়।’’ নিরাপত্তা বিষয়ে জটিলতা নিয়েও দীর্ঘ দিন ধরে আইনি লড়াই লড়ছেন। এ বার প্রিন্স হ্যারি নিজেই বাকিংহ্যাম প্যালেসে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেন।







