দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব অনেকটাই কমে এলেও বৃষ্টির রেশ এখনও কাটেনি। বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দিনের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকলেও ভ্যাপসা গরমে অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রবল বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার জেরে পাহাড়ি এলাকায় ধস এবং নিচু এলাকায় জল







