বিনোদন

বছরের শুরুতেই সুখবর দিলেন দর্শন রাভাল, মহিলা ভক্তদের মন ভাঙলো!

জনপ্রিয় গায়ক দর্শন রাভাল নতুন বছরের শুরুতেই ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। দীর্ঘদিনের প্রেমিকা ধরল সুরেলিয়ার সঙ্গে গাঁট বাঁধেন।

এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে পড়ে। দর্শন নিজেই তাঁর ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে এই সুখবর জানিয়েছেন। ছবিতে দম্পতি দুজনের খুশির মুহুর্ত ধরা পড়েছে। ছবির ক্যাপশনে দর্শন লিখেছেন, “আমার বেস্ট ফ্রেন্ড ফরএভার।”

এই ছবিগুলি দেখে ভক্তরা নানা রকম মন্তব্য করেছেন। অনেকেই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন, আবার অনেকেই তাঁদের সুখী দাম্পত্য জীবনের কামনা করেছেন। দর্শনের লাখো মহিলা ভক্তদের মনে এই বিয়েতে এক ধরনের হতাশাও দেখা গেছে।
এক ভক্ত লিখেছেন, “মা গো!!!! আমি ছবিগুলো দেখে নিজেকে ধরে রাখতে পারছি না। আমরা কী জানতাম আমাদের জন্য এমন কিছু অপেক্ষা করছে।” অন্য একজন মন্তব্য করেছেন, “ওহ মাই গড”, নজর যেন না লাগে, অনেক অনেক অভিনন্দন রাভাল, আপনার সুখী ও সুস্থ দাম্পত্য জীবন কামনা করি।”

এই বিয়েতে বলিউডের অন্যান্য তারকা এবং দর্শনের বন্ধুরাও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। দর্শন এবং ধরলের এই নতুন জীবনের শুরুতে তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি।

দর্শন রাভাল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.