বিনোদন

সাত পাকে বাঁধা পরলেন কুসুম ধারাবাহিকের খলনায়িকা দেবলীনা তথা পামেলা কাঞ্জিলাল

বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘কুসুম’। সেখানেই অন্যতম গুরুত্বপূর্ণ খল চরিত্র হলো দেবলীনা। সেই নেতিবাচক চরিত্রে আলাদাভাবে নজর কেড়েছেন পামেলা কাঞ্জিলাল। সাধারণত নায়িকাদের বেশ জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে বিবাহের অনুষ্ঠান হয়। তবে অভিনেত্রী পামেলা দীর্ঘদিনের প্রেমিক অরিত্রের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন এক্কেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে।

টলিপাড়ায় কান পাতলেই বর্তমানে একের পর এক তারকাদের বিয়ের খবর উঠে আসছে। এমনকি শুধুমাত্র বড় পর্দারই নয় ছোট পর্দার বহু তারকাই বিয়ের পিঁড়িতে বসেছে। তবে সকলেই একেবারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমেই এই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা। তবে অভিনেত্রী পামেলা কাঞ্জিলালকে দেখা গেল একটু অন্যরকম। এছাড়াও সম্প্রতি কুসুম ধারাবাহিকের দেবলীনা চরিত্রটি শ্রী ঘরে বন্দী রয়েছেন। তাই বর্তমানে তাঁর কলটাইম কিছুটা কমই রয়েছে। এবার সেই সুযোগটাই কাজে লাগালেন অভিনেত্রী। তবে এই অন্যান্য তারকাদের মত বিশাল জাঁকজমক অনুষ্ঠান করেননি অভিনেত্রী।

অভিনেত্রী খুব কাছের কিছু আত্মীয়-স্বজন নিয়ে এই শুভ বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করেছেন। অভিনেত্রীর পরনে ছিল লাল বেনারসি গা ভর্তি গয়না ও মাথাই সোনার মুকুট। বলাই যাই অভিনেত্রীর বিয়ের সাজ ছিল এক্কেবারে সাবেকি। এমনকি তার দীর্ঘ সময় প্রেমিক অরিত্রকে দেখা গেছে মাথায় সোলার টোপর ও তসরের পাঞ্জাবিতে সেজে উঠতে। তবে ইন্ডাস্ট্রি এক ঝাঁক তারকাকে এই বিয়েতে না দেখা গেলেও, সেখানে উপস্থিত ছিল গোটা কুসুম পরিবার। পুরো কুসুম ধারাবাহিকের টিম একসঙ্গে অভিনেত্রীর এই বিশেষ দিনের আনন্দে সামিল হতে এসেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই সকলেই শুভেচ্ছা বার্তায় কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে সকলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.