জেলা

ইলেকট্রিক নাগরদোলা থেকে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু এক নাবালিকার , গ্রেফতার নাগরদোলার মালিক

এক মুহূর্তে আনন্দ বদলে গেল শোকে। চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু হল এক তরুণীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার গোসাবার কুমিরমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত তরুণীর নাম সায়ন্তনী মণ্ডল(১৭)। তাঁর মৃত্যুতে শোক নেমে এসেছে এলাকায়। নাগরদোলাটির মালিককে গ্রেপ্তার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারীতে ,কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে ৮দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের সাথে ৫দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছিলো। রাতে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের অনুষ্ঠান ছিলো, সেই অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের সমাগম হয়েছিলো।মেলায় কারেন্টের নাগরদোলা চড়তে কুমিরমারীর উঠেছিলো সায়ন্তনী মন্ডল, মানসী মন্ডল, ও টুম্পা মন্ডল।হটাৎ নাগরদোলা চড়ার সময় এই তিনজন ছিটকে পড়ে যায়।গুরুতর আহত হয় সায়ন্তনী মন্ডল নামে এক তরুণী।তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় বেলভিউ নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে মঙ্গলবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়।ঘটনার খবর জানাজানি হতে এলাকায় নেমেছে শোকের ছায়া।উল্লেখ্য, কয়েকদিন আগেই বারুইপুরে একটি মেলায় নাগরদোলা থেকে পড়ে আহত হয় তিনজন। তবে সেবার প্রাণে বেঁচে যান আহত ব্যক্তিরা। এবার নাগরদোলা থেকে পড়ে মারা গেল ওই ছাত্রী। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় অমল মণ্ডল নামে নাগরদোলার মালিককে গ্রেফতার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.