কুম্ভ মেলা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ৪৩ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কের চেপানী চৌপথী সংলগ্ন এলাকায়, এমনটাই জানা গেছে পুলিশের কাছ থেকে, শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ সূত্রে জানা যায়, কুম্ভ মেলা থেকে আসাম যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান কে সজরে ধাক্কা মারে পুন্যার্থী বোঝাই গাড়িটি। প্রায় ৩০ ফুট দূরে পিকআপ ভ্যানটিকে নিয়ে যায়। আর এর ফলেই রক্ষা পেয়েছেন বাসে থাকা ৪৩ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে ভোর সাড়ে চারটা নাগাদ। পিকআপ ভ্যানের চালক লক্ষণ পন্ডিতের কাছ থেকে জানা যায়, পিক আপ ভ্যানে তিনি বসে ছিলেন, শ্রমিকদের তুলে নিয়ে যাবেন পাথর লোড করার জন্য। এরই মধ্যে পেছনদিকে ধাক্কা মারে গাড়িটি। জাতীয় সড়কের একদম রেলিং ঘেঁষে পিক আপ ভ্যানটি নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। পিকআপ ভ্যানে ধাক্কা না দিলে পুন্যার্থী বোঝাই গাড়িটি কয়েক পাল্টি খেয়ে কম করে ১০০ ফুট নীচে পড়ে যেত। দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা পিকআপ ভ্যানের চালককে গাড়ির সামনের কাঁচ ভেঙ্গে বের করে। তার মাথায় চোট লেগেছে। অন্যদিকে কুম্ভ মেলা থেকে ফেরা গাড়ির চালক এবং খালাসী উধাও হয়ে গেছেন। পুন্যার্থীদের কাছ থেকে জানা গেছে তাদের বাড়ি আসামের খারোকেটা। বরাত জোরে তারা বেঁচে গেছেন এমন কথাও শোনা গেছে তাদের মুখ থেকে। বেলা আটটা নাগাদ পুলিশ পিকআপ ভ্যান এবং দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
Read Next
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Related Articles
Check Also
Close
-
বাইক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ! মৃত বাইক চালক, আশঙ্খাজনক আরও একজনOctober 18, 2023







