বাইকে করে পরীক্ষা দিতে আসার সময় দ্রুত গতিতে আসা একটি বাস বাইকটিকে চেপে দেওয়ায় খালের ধারে নেমে গিয়ে গুরুতর আহত হল মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে মেমারি তারকেশ্বর রোডের পূর্ব বর্ধমানের জামালপুরের চৌবেরিয়া পুল সংলগ্ন এলাকাতে সোমবার সকাল সাড়ে নটা নাগাদ। জামালপুর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানো হয় স্থানীয় এবং পুলিশের পক্ষ থেকে।
জামালপুর ব্লকের বিডিও জামালপুর হাসপাতালে এসে তদারকি করেন বলে জানা যায়। এদিন বিডিও তরফ থেকে জানানো হয়েছে ওই ছাত্রীর নাম শিবানী হাটী জৌগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বেরুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী ছিল। সিট্ পড়েছে বনবিবি তলা হাইস্কুলে। ইতিহাস পরীক্ষা দিতে আসার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই ছাত্রী। জামালপুর হাসপাতালে মধ্যেই পরীক্ষা দেবে বলে সূত্রে খবর।







