অফবিট

একাধিক রোগ থেকে দূরে রাখে ফিটকিরি! জানুন সঠিক ব্যবহার

চোট সারায় – ত্বক পরিষ্কার করে, ফিটকিরির আর কি কি উপকারিতা রয়েছে।
প্রায়শই ছোট শিশু এবং বৃদ্ধরা অনেক সময় আঘাত পায় যার কারণে তাদের রক্ত ​​বের হতে থাকে। আঘাতের স্থান ফিটকিরির জল দিয়ে পরিষ্কার করলে রক্তপাত বন্ধ হয়। এছাড়াও, এটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা সংক্রমণের ঝুঁকি কমায়। বাড়িতে মায়েরা সন্তান আঘাত পেলে প্রাথমিক চিকিত্‍সা হিসেবে এটি ব্যবহার করেন।

মুখের ভিতরে ঘা হয়েছে। কিছুই খেতে পারছেন না। ঘা-এর জায়গায় ফিটকিরি লাগান। প্রথমে একটু জ্বালা করবে। কিন্তু মুখের ঘা তাড়াতাড়ি শুকবে। তবে ফিটকিরি লাগিয়ে মুখের লালা গিলে ফেলবেন না।

দাঁতের জন্য প্রাকৃতিক মাউথওয়াশ হিসেবে কাজ করে ফিটকিরি। জলেতে রেখে গার্গল করলে দাঁতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। এর সাথে নিঃশ্বাসের দুর্গন্ধের সমস্যাও দূর হয়।

বয়স বাড়ছে। ত্বকে তার ছাপও পড়ছে। আর চিন্তা নেই মুখে ফিটকিরি ঘষে নিন। তারপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.