জেলা

নাবালিকাকে জোর করে বিয়ে ,পৃথক দুটি ঘটনায় ধৃত দুই

নাবালিকাকে মন্দিরে বিয়ে করে সংসার করছিল যুবক I অভিযোগ যুবকের বাবা মাও যুবককে সহযোগিতা করছিল।স্থানীয়দের মাধ্যমে সেই খবর পেয়ে নাবালিকাকে উদ্ধার করে অভিযুক্ত শাশুড়িকে শনিবার গ্রেফতার করল পুলিশ I গাইঘাটা থানার জলেশ্বর এলাকার ঘটনা l

পুলিশ জানিয়েছে ,ধৃতার নাম আন্না বাইন I তার ছেলে সুজন বাইন দিন কয়েক আগে তার বাবা মায়ের মতে স্থানীয় মন্দিরে নাবালিকা কে বিয়ে করে বাড়িতে নিয়ে যায় । প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনার তদন্ত নামে পুলিশ | পুলিশ দেখেঅভিযুক্ত সুজন পালিয়ে গেলেও তার মাকে গ্রেফতার করে।অন্যদিকে এক নাবালিকাকে বিয়ে করার অভিযোগ গাইঘাটা থানার ঘোঁজা এলাকা থেকে মনোজ অধিকারী নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ I ওই নাবালিকার বাবা মায়ের অভিযোগে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবক কে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ I পৃথক দুটি ঘটনায় প্রিভেনশন অব চাইল্ড ম্যারেজ এ্যাক্টে মামলা রুজু করে রবিবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন |

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.