কুম্ভ মেলায় যাওয়ার জন্য বাজার করে ফিরে আসার পর বাড়িতে দেখেন জমি বিক্রি করার টাকা চুরি হয়ে গেছে। গত ২২ তারিখে বারাসাত চৌধুরীপাড়ার বাসিন্দা সুলেতা চক্রবর্তী বারাসাত থানায় অভিযোগ জানালে সিসিটিভি ফুটেজ দেখে দুজন সন্দেহজনককে খুঁজতে শুরু করে বারাসাত থানার পুলিশ। ভাঙ্গড় থেকে করিম নামের এক ব্যক্তিকে ও টেংরা থানা এলাকা থেকে আসিফ নামে আরো একজনকে গ্রেফতার করে। দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এগারো লাখ টাকা উদ্ধার করে। সদ্য জমি বিক্রির ২১ লাখ টাকা অগ্রিম নিয়ে ৭ লাখ টাকা ব্যাংকে জমা দেন সুলেতা । বাকি ১৪ লাখ টাকা বাড়িতেই ছিল । এরা প্রফেশনালি চোর । বিভিন্ন জায়গায় চুরি করে থাকে এর আগে বারাসাতে চুরির কোন রেকর্ড এদের নামে নেই। তবে ঐ বাড়ির সামনে দিয়ে যেতে গিয়ে তাদের মনে হয় বাড়ির ভেতরে কেউ নেই। সেই মতো ঘরের দরজা কায়দা করে খুলে ঘরে ঢুকে গিয়ে চুরি করে চম্পট দেয় তারা। বারাসাত থানার পুলিশ খুব অল্প সময়ে কেসের সমাধান করাতে খুশি পরিবার
Read Next
November 19, 2026
রক্ত পরীক্ষা না করেই রিপোর্ট তৈরি! রোগীর আত্মীয় সেজে বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতির, বন্ধের নির্দেশ দুই সেন্টারকে
November 18, 2026
১১টি গরু নিয়ে গভীর রাতে ছোট হাতি গাড়িতে যাত্রা! বেলদায় পুলিশের অভিযানে গ্রেফতার দুই, আটক গাড়ি
November 18, 2026
চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল মারুতি ভ্যান, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
November 18, 2026
ভুল রক্ত দেওয়ার অভিযোগ, শেষরক্ষা হল না! জলপাইগুড়ির হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
November 17, 2026
বিয়ের আগেই দেবাংশুর বাড়িতে কার্তিক! প্রতিমার ছবি পোস্ট করে বিশেষ বার্তা তৃণমূলের প্রাক্তন যুবনেতার
November 16, 2026
ছটপুজোয় ঘাট সাজাতে একগুচ্ছ পরিকল্পনা অগ্নিমিত্রার, আসানসোলে রাস্তা-আলো থেকে সানাই বাজানোর ঘোষণা পুরমন্ত্রীর , পরিকল্পনা দামোদর আরতিরও
Related Articles
ফের গণধর্ষণ ! মহিলাকে বাড়ি তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ , এলাকারই যুবকের বিরুদ্ধে
January 7, 2025
আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। শ্লীলতাহানির অভিযোগ।
March 12, 2025
Check Also
Close





