রাজ্যের ৬টি বিধানসভার উপনির্বাচনের ফলাফল আশা ব্যঞ্জন হয়েছে। তারপরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠক ডাকে। এই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। সেখানেই ব্যাপক রদবদল করেছেন মুখ্যমন্ত্রী।
উপনির্বাচনের ছক্কা হতানোর পর তৃণমূলের অন্তরে চারিদিকে সাজো সাজো রব। এই কমিটিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি প্রাক্তন সাংসদ ড: শান্তনু সেনের নিরাপত্তা তুলে নিয়েছে রাজ্য সরকার। এমনকি তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেও নতুন দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী।
নবীন ও প্রবীণ নিয়ে অনেকদিন পর্যন্তই তৃণমূলের দলের অন্তরে অনেক জল্পনা হয়েছে। এবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে কোর কমিটির বৈঠকে সবাইকেই গুরুত্বপূর্ণ পথ দিয়েছেন। এবার দিল্লির ক্ষেত্রে দলের হয়ে বলবেন কারা সেই বিষয়টাও স্পষ্ট করে দিয়েছে। সেই তালিকার শীর্ষে রয়েছেন তৃণমূলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাগরিকা ঘোষ।







