ত্রিকোণ প্রেমের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপির তুলসী চক এলাকায়। গতকাল রাতে বাড়ির সামনের রাস্তার উপর থেকে নিহত গৌতম হালদারের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ইতিমধ্যেই ঘটনার মূল অভিযুক্ত গুরুদাস গায়েনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ। পাশাপাশি নিহতের স্ত্রী মল্লিকা হালদারকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আরও কেউ খুনের ঘটনার সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
Read Next
November 15, 2026
দিল্লিতে শোরুমের ট্রায়াল রুমে তরুণীকে নৃশংস খুন! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল আততায়ীর হিংস্র হামলা, গ্রেফতার অভিযুক্ত
November 15, 2026
ধর্মীয় মতামতের জেরে মুম্বাইয়ে রক্তাক্ত ‘এক্স-মুসলিম সাহিল’, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
November 15, 2026
ভিডিও কলে ঝুলন্ত পোষ্যের দেহ দেখালেন প্রাক্তন প্রেমিক! বিক্রমগড়ের ঘটনায় শিউরে উঠছে কলকাতা
November 15, 2026
দিল্লিতে শোরুমের ট্রায়াল রুম থেকে উদ্ধার তরুণীর দেহ, গ্রেপ্তার অভিযুক্ত
November 14, 2026
চারণভূমিতে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ সমাধিস্থ! রহস্য ঘিরে চাঞ্চল্য গুজরাটে
November 14, 2026
উত্তরপ্রদেশের মিরাটে শাড়ির দোকানে অগ্নিসংযোগের অভিযোগে আটক ১৫ বছরের কিশোর
Related Articles
Check Also
Close







