বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতার নাম অজয় দেবগন এটা বলাই বাহুল্য। সিংহাম ও তানহাজির মতো একের পর এক হিট সিনেমা মানুষের কাছে উপহার দিয়েছে। এমনকি ‘রেইড’ সিনেমা মাধ্যমে বড় পর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন নায়ক। এবার ‘রেইড’ সিনেমা সিক্যুয়েল ‘রেইড ২’ পর্দায় আসার আগেই সারা ফেলে দিল দর্শক মহলে।
২০১৮ সালে ‘রেইড’ সিনেমা অময় পট্টনায়েকের চরিত্রে মানুষের প্রশংসা করিয়েছিলেন অজয় দেবগন। এমনকি সেই সিনেমা দেখার পর থেকে এই সিনেমায় পরবর্তী সিক্যুয়েল দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল দর্শক মহল। অবশেষে সেই প্রতীক্ষা শেষ হতে চলেছে। আগামী ১লা মে মুক্তি পেতে চলেছে ‘রেইড ২’। তার আগেই মানুষের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে। ইতিমধ্যেই নতুন করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার প্রকাশিত করেছে নায়ক অজয় দেবগন। সেখানেই ছিল আরও একটি চমক।
এই সিনেমায় অজয় দেবগন ছাড়াও দেখা যাবে বাণী কাপুর এবং রীতেশ দেশমুখ। এমনকি সিনেমার পরিচালনার দায়িত্ব পালন করছেন রাজকুমার গুপ্ত।সেই পোস্টেরের নিচে নেটফিলক্সের লোগো ছোট করে দেওয়া ছিল। সেখান থেকেই দর্শকমহল বোঝা গেছে বড়পর্যায়ে এই সিনেমা মুক্তি পাওয়ার কিছু দিনের মধ্যেই অতিথি প্ল্যাটফর্মেও পর্দা কাঁপাবে এই সিনেমা। তবে নেত্ফ্লিক্সে দেখানো হচ্ছে বলে এমনটা ভাবার কারণ নেই, যে বড় পর্দায় সিনেমার প্রভাব কমে যাবে। এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই রেকর্ড পরিমানে বিক্রি হতে শুরু করেছে এই সিনেমার অগ্রিম টিকিট। যার ফলে বোঝাই যাচ্ছে আগামী দিনে বক্স অফিসে ব্যাপকভাবে সারা ফেলবে ‘রেইড ২’।
ইন্সটাগ্রামে ‘রেইড ২’র নুতুন পোস্টার প্রকাশিত করার পর ক্যাপশনে অভিনেতা অজয় দেবগন লিখেছেন, ‘নতুন শহর, নতুন ফাইল, অময় পট্টনায়েকের একটি নতুন রেইড।’






