খেলাধুলা

আইপিএলের মধ্যেই সম্প্রচারকারী সংস্থার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ল বিসিসিআই! এই সংস্থাকে প্রায় ৮০ কোটি টাকা ছাড় দিলো বোর্ড

 

প্রায় এক মাস হতে চলল আইপিএল শুরু হয়েছে। আর এরই মধ্যে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের (Star Sports) সঙ্গে বিসিসিআই (BCCI) বিবাদে জড়িয়ে পড়ল। শেষে সম্প্রচারকারী সংস্থাকে মোটা টাকাও দিতে হল।

 

ব্যাপারটা হল বিসিসিআই ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্টারের সঙ্গে ৫ বছরে ৬১৩৮ কোটি ১০ লক্ষ টাকার চুক্তি করেছিল। সেই মেয়াদ ৩১ মার্চ শেষ হয়েছে। কথা ছিল এই ৫ বছরে মোট ১০২টি ম্যাচ স্টার সম্প্রচার করবে। কিন্তু তার বদলে ১০৩টি ম্যাচ সম্প্রচারিত হয়েছে।

 

কারণ এই সময়ে ভারতে ১০৩টি ম্যাচই হয়েছে। স্টার এখন বলছে, ওই অতিরিক্ত ১টি ম্যাচ সম্প্রচার করার খরচ বাবদ তাদের ১৩৯ কোটি টাকা ছাড় পাওয়া উচিত।

 

তবে শুরুতে ভারতীয় বোর্ড সেই টাকা দিতে অস্বীকার করেছিল। কিন্তু সামনের মরশুমের জন্য নতুন করে মিডিয়া স্বত্ত্বের টেন্ডার ডাকার আগে ব্যাপারটা নিয়ে বিসিসিআই একটি রফাসূত্রে আসতে চাইছিল। সেকারণেই বোর্ডের তরফে ৭৯ কোটি ৯০ লক্ষ টাকা ছাড় হিসাবে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

 

কিন্তু এই টাকাটাকে ‘ছাড়’ বলায় স্টার স্পোর্টসের আপত্তি রয়েছে। তারা বলছে ১০২টি ম্যাচের জায়গায় ১০৩টি ম্যাচ সম্প্রচার করতে হয়েছে, সুতরাং এই টাকাটা তাঁদের প্রাপ্য। একে ছাড় বলা ঠিক নয়। এখানে ছাড়ের কোনও প্রশ্নই উঠছে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি সম্প্রচারকারী সংস্থার সঙ্গে বিসিসিআইয়ের কোনও ভুল বোঝাবুঝি হল?

 

আর আইপিএলের মধ্যে এই কাণ্ডটি ঘটে যাওয়ায় প্রশ্ন আরও জোরাল হচ্ছে। আসলে আইপিএলের জনপ্রিয়তা প্রত্যাশিতভাবেই তুঙ্গে। কিন্তু তাতে টেলিভিশনে সম্প্রচারকারী সংস্থা স্টারের লাভের লাভ কিছু হচ্ছে না।

 

কারণ আইপিএলের যে বিরাট দর্শক, তার একটা বড় অংশই মোবাইলে ঝুঁকেছে। লাভের গুঁড় মূলত জিও সিনেমা (Jio Cinema) পাচ্ছে। তাতে এমনিতেই স্টার মোটা লোকসানের আশঙ্কায়। তবে আইপিএলের সঙ্গে এই ছাড়ের কোনও সম্পর্ক নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.