শীর্ষ আদালত সাক্ষাৎকার দিয়ে থাকলে সেই সম্পর্কিত মামলার শুনানির যাবতীয় অধিকার হারিয়েছেন বিচারপতি। গত ২৪ তারিখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে এমনই পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের। শুক্রবার এই মামলা আবারও আদালতে ওঠে। সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানান, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ থেকে নিয়োগ মামলা সরাতে হবে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সরাসরি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে হলফনামা আকারে রিপোর্ট তলব করে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বেঞ্চে শুক্রবার রিপোর্ট পেশ করার কথা হয়।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থা, এমনও পর্যবেক্ষণ ছিল বিচারপতির। এই মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়।






