স্বামীর হাতে মর্মান্তিক খুন বেঙ্গালুরুর এক মডেল। স্ত্রীকে টেনে হেঁচড়ে এনে শ্বাসরোধ খুন করল স্বামী। বেঙ্গালুরুর নীলামঙ্গলায় এমনই একটি ঘটনার জেরে ছড়ায় চাঞ্চল্য।
জানা যায়, বেঙ্গালুরুর নীলামঙ্গলার বাসিন্দা সালমা, তিনি তাঁর দ্বিতীয় স্বামী ইমরানের সাথে বেঙ্গালুরুতে থাকতেন। পেশায় মডেল সালমা বেঙ্গালুরু এবং দুবাইতে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করত। গত ৮ মাস আগে সালমা এবং ইমরান বিয়ে করেন । বিয়ের পর ইমরান এবং সালমা বেঙ্গালুরুর নীলামঙ্গলায় চলে আসেন।
রেস্তোরাঁয় কর্মরত ইমরানের আগের পক্ষের ২ ছেলে, মেয়ে তার মা-বাবার সাথে থাকে। অন্যদিকে সালমার ছেলেও তাঁর বাবা-মায়ের সাথেই থাকত। সম্প্রতি সন্তানদের নিয়ে সালমা এবং ইমরানের সাথে বচসা শুরু হয়।
গত শনিবার সালমা এবং ইমরানের অশান্তি হলে তার চিৎকার প্রতিবেশীরা শুনতে পায়। তারপর সালমা ঘুমোতে গেলে, ইমরান বাধা দেয় এবং সালমাকে মারধর করে ইমরান। যতক্ষণ না পর্যন্ত সালমা জ্ঞান হারায়, ততক্ষণ তাঁকে মারধর করে তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী।
মারের চোটে সালমা জ্ঞান হারালে, শ্বাসরোধ করে ইমরান তাঁকে খুন করে। সালমাকে খুনের পর রবিবার রাতেই ইমরান পলাতক হয়। সালমার পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। সেই সঙ্গে জানায় ইমরান পণের জন্য সালমাকে মারধর করত। এফআইআর দায়ের হতেই ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ ।







