শ্রমিক অসন্তোষের জেরে বাংলা নববর্ষের শুরুতেই উঠে এলো হুগলির পোলবার সুগন্ধা অঞ্চলে জয়া বিস্কুট কারখানায় বিক্ষোভের চিত্র। স্থায়ী শ্রমিকদের সঙ্গে কাজের চুক্তি শেষ হয়ে যাওয়াযর পর নতুন চুক্তি না হওয়ার অভিযোগ তুললেন শ্রমিকরা। এর প্রতিবাদে কাজ বন্ধ রেখে মিছিল শুরু হয় কারখানার গেটে, বিক্ষোভে নামেন তৃণমূল সমর্থিত শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
জানা যায়, স্থায়ী শ্রমিকদের কাজের চুক্তি শেষ হয়ে গেলেও কর্তৃপক্ষ নতুন চুক্তি নিয়ে গোলযোগ করছে। ফলন্ত স্থায়ী শ্রমিকরা আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেন তারা। অভিযোগ, চুক্তি না হওয়ায় তাঁদের বেতনেরও বৃদ্ধি পাচ্ছে না। পাশাপাশি, কারখানায় ঠিকা শ্রমিকদের দিয়ে কাজ করানোয় বাড়ছে উত্তপ্ততা।
শ্রম দপ্তর সূত্রে খবর, এই বিষয়ে আলোচনার জন্য তিনবার বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। মঙ্গলবার সকালে কারখানার প্রায় ২০০ জন স্থায়ী শ্রমিক দিল্লি রোড সুগন্ধা মোড় থেকে মিছিল করে কারখানা গেটে পৌঁছয় এবং সেখান বিক্ষোভ শুরু করেন।
বিস্কুট কারখানা শ্রমিক নেতা নেপাল দাস জানিয়েছেন, “বার্ষিক ইনক্রিমেন্ট কী হবে, বোনাস, অবসরের বয়স-সহ অনেক দাবি নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ কোনো কথা শুনছেন না। তাই দাবি না মেটা পর্যন্ত আমরা কাজ করব না বলে সিদ্ধান্ত নিয়েছি।”
এই ঘটনায় উত্তেজনা ছড়ায় কারখানা চত্বরে। শ্রমিকদের বিক্ষোভের জেরে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।







