ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি ২৩ নম্বর লাট জানা পাড়া এলাকায়। আকাশে মেঘ, মেঘ মানেই আতঙ্ক, মাঠে রয়েছে ধান, আর সেই ধান তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষকের । রায়দিঘির ২৩ নম্বর লাট এলাকার বাসিন্দা জয়ন্ত মন্ডল মাঠেতে ধান তুলছিলেন, হঠাৎই জয়ন্ত মন্ডলের শরীরে বর্জ্যপাত হয়, পুড়ে গেল শরীরের একাধিক অংশ। মাঠের মধ্যে থেকে হঠাৎ জয়ন্তর জেঠা জেঠি চেচামেচি শুরু করাতেই এলাকার বাসিন্দারা ছুটে এসে জয়ন্ত মন্ডলকে উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
ধান তোলার সময় জয়ন্ত এবং তার পরিবারের জেঠা জেঠি এবং বৌমা ছিলেন, বৌমা মালতি মন্ডল তিনি আহত হয়েছেন। তবে রায়দিঘি হসপিটালের চিকিৎসাধীন বৌমা।







