সময় সময় ভিন্ন ভিন্ন কারণে শিরোনামে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তবে এবার সাধুর বেশে সবাইকে চমকে দিলেন তিনি। মেচেদা ইসকন মন্দিরে গোবর্ধন পূজা এবং অন্যকূট উত্সবের জন্যই এমন রুপনিয়েছিলেন তিনি। শুধু তাই নয় খঞ্জনি বাজিয়ে কীর্তন ও করতে দেখা যায় দাপুটে নেতা শুভেন্দু অধিকারীকে।
এদিন তিনি বলেন,”গো রক্ষা করার জন্য আমাদের বিপুল পরিমাণ গোশালা তৈরি করতে হবে। পূর্ব মেদিনীপুর জেলায় খুব বেশি গোশালা নেই।আমি এই ইসকন মন্দিরের সাথে যুক্ত প্রতিবছরই আছি এ বছরও তা অন্যতা হলো না।”
এদিন গো মাতার পুজোর পাশাপাশি গোবর্ধনধারীর কাছে আরতী করে মালা পরান তিনি। এদিন ইস্কন মন্দিরে তরফ থেকে বরণ করা হয় বিজেপি নেতার শুভেন্দু অধিকারী কে। এই মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক তিনি। এমনকি দর্শকদের মাঝে করতালি দিয়ে কীর্তন করেন তিনি।
এদিন সাংবাদিকদের সামনে তিনি বলেন,”মন্দিরে কোন রাজনৈতিক বক্তব্য রাখবো না, জ্যোতিপ্রিয় মল্লিক সম্বন্ধে বলেন কেন পবিত্র জায়গায় চোর ছ্যাচ্চোড়দের নাম বলে পবিত্র জায়গাকে অপবিত্র করছেন আমি মন্দিরে রাজনীতি করতে আসিনি।”







