কলকাতাক্রাইম

প্রকাশ্য রাস্তায় দিনের আলোয় মদ্যপান , প্রতিবাদ করায় চরম পরিণতি শিক্ষকের

প্রকাশ্যে মদ্যপান করায় প্রতিবাদ , আর তাতেই চরম পরিণতি এক শিক্ষকের । প্রতিবাদ করায় ওই শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ , এক তরুণী এবং ৫-৬ জন যুবক দিনের বেলাতেই প্রকাশ্যে মদ্যপান করছিলেন এলাকার এক পুকুরের পাশে বসে । আক্রান্ত ওই অঙ্কন শিক্ষক তারই প্রতিবাদ জানিয়েছিলেন । এমনকি মদ্যপানরত তরুণীর বিরুদ্ধেও উঠেছে মারধরের আভিযোগ । বর্তমানে অভিযুক্তরা পলাতক বলে জানা গিয়েছে । গোটা ঘটনার তদন্তে নেমেছে বেলঘরিয়া থানার পুলিশ।

আক্রান্ত অঙ্কন শিক্ষক বেলঘরিয়ার নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল। তার মারধরের গোটা বিষয়টি ধরা পড়েছে , রাস্তার পাশে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় । সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী , পুকুর পাড়ে একটি নির্মাণ কাজ চলছিল । সেখানেই রাখা ছিল একটি থানইট । তারই আড়ালে বসে মদ্যপান করছিলেন এক তরুণী ও কিছু যুবক। তখনই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন অঙ্কন শিক্ষক নিরুপম পাল। বাইকের পিছনে আরো একজন বসেছিলেন। প্রকাশ্যে এইভাবে দিবালয় মদ্যপান করা নিয়েই শুরু হয় কথা কাটাকাটি ।

প্রথমে এক যুবকের সঙ্গে শুরু হয় নিরুপমের বচসা , কিন্তু সেই কথাকাটাকাটির মাঝেই ছুটে আসেন ওই তরুণী। তরুণীর এক হাতে তখনও জ্বলন্ত সিগারেট এবং তিনি। চড়াও হব শিক্ষকের ওপর। ততক্ষণে চলে আসে তাদের সঙ্গীরাও । ওই অঙ্কন শিক্ষককে ঘিরে ধরে চলে কিল, চড়, ঘুষি। এই মারধরের ঘটনায় যথেষ্টই আতঙ্কিত ওই অঙ্কন শিক্ষক নিরুপম পাল । ইতিমধ্যেই বেলঘড়িয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করেছে পুলিশ।

আক্রান্ত শিক্ষক নিরুপম পাল জানিয়েছেন , “আমি একটা অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলাম। তখন ভোর ৬টা বাজে। তখনই দেখি ওই ছেলে আর একটা মেয়ে রাস্তার ধারে বসে মদ খাচ্ছেন। ছেলেটি যথেষ্টই মদ্যপান ততক্ষণে করে ফেলেছেন। আমি প্রতিবাদ করি। উঠে এসে ওরা মারা শুরু করে দেয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.