বিনোদন

সুপারস্টার জিৎ এবার অনন্ত সিংহের ভূমিকায়

সাম্প্রতিক ব্লকবাস্টার ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর সাফল্যের পর সুপারস্টার জিৎ এবার এক নতুন ভূমিকায় ধরা দিতে চলেছেন। পরিচালক পথিকৃত্‍ বসুর পরবর্তী ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এ অনন্ত সিংহের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।

১৯৬০-এর দশকের কলকাতাকে পটভূমি করে তৈরি হচ্ছে এই পিরিয়ড ড্রামা। চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম প্রধান মুখ অনন্ত সিংহের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই ছবির গল্প শুরু হয় তার বাল্য ও সংগ্রামী জীবনের প্রেক্ষাপটে। মাস্টারদা সূর্য সেনের অনুপ্রেরণায় স্বাধীনতা সংগ্রামে যোগদান, ইংরেজদের হাতে বন্দি হওয়া এবং পরবর্তী কালে সমাজের বঞ্চিতদের পাশে দাঁড়ানোর প্রয়াস – এই সবকিছু নিয়েই আবর্তিত হবে কাহিনী।

চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে জিৎ বলেন,”এই ছবিটা করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এর আগে কখনও বায়োপিক করিনি।” পরিচালক পথিকৃত্‍ বসু বলেন,”এই ছবি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ একজন ভুলে যাওয়া নায়কের কথা বলা। স্বাধীনতা সংগ্রামে অনেকের নাম ইতিহাসে নেই, তাঁদের মধ্যে অনন্ত সিং অন্যতম। এছাড়াও, এই ছবির মাধ্যমে জিৎদার সঙ্গে আবার কাজ করার সুযোগ পাওয়া আমার কাছে আবেগঘন মুহূর্ত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.