স্থানীয় অভিযোগ, গত পরশুদিন আবুবক্কার ব্লগ নামে একটি ফেসবুক ওয়ালে ভারতের জাতীয় পতাকা পোড়ানোর ছবি দিয়েছিল এই যুবক। আর সহকর্মীরা সে ছবি দেখতে পেয়ে ওই যুবকের খোঁজ চালায়। বারাসাত হরিতলা মোড় সংলগ্ন এলাকায় এই যুবক সোনার দোকানে কাজ করতো। আজ সকালে কর্মস্থলে আসতেই সহকর্মীরা ভারত বিরোধী কুরুচিকর পোস্টের অভিযোগে তাকে ধরে রাখে, এরপর বারাসাত থানার পুলিশকে খবর দিলে বারাসাত থানার পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। খানিকের মধ্যে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ভারতে বসবাস করে, ভারতবিদ্বেষী এই পোস্ট মেনে নিতে পারছে না কেউ , অভিযুক্তের দৃষ্টান্ত শাস্তির দাবি করছেন তার সহকর্মী থেকে সাধারণ মানুষেরাও। এলাকার অন্যান্য কর্মীরা জানায়, সম্প্রতি মুর্শিদাবাদ থেকে এই যুবক কাজ শেখার জন্য বারাসাতের হরিতলা সংলগ্ন গোবিন্দ ব্যারাক এলাকায় একটি সোনার দোকানে কাজ শিখছিল।তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হইছে।পাশাপাশি সত্যিই এই ধরনের পোস্ট তিনি সমাজমাধ্যমে করেছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
Read Next
November 17, 2026
হাইকোর্টে বেকসুর খালাসের পরও ৭ বছর জেলবন্দি! ছত্তিশগড় সরকারকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের
November 17, 2026
দিল্লিতে দোতলা বাড়ি ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু শিশু-সহ ২ জনের, আতঙ্ক এলাকায়
November 17, 2026
সংরক্ষিত আসন নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের! নির্দিষ্ট SC/ST আসনের দাবি করতে পারবেন না ভোটার বা প্রার্থী
November 17, 2026
উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা! খাদে ১০০ মিটার গভীরে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৬, আহত ২০
November 16, 2026
ভোটার তালিকায় কারচুপি নাকি প্রশাসনিক সিদ্ধান্ত? ৪৮ প্রশ্নে নির্বাচন কমিশনকে কোণঠাসা করল বিরোধীরা
November 16, 2026







