আয়কর দপ্তর হানা দিল বোকারোর কয়লা ব্যবসায়ীর পুরুলিয়ার দুই কোল ফ্যাক্টরিতে। সূত্রের খবর অনুযায়ী,কয়লা ব্যবসায়ীর আয় বহির্ভূত সম্পত্তির সূত্র ধরেই এই অভিযান। প্রায় ৩ হাজার মেট্রিক টন চোরাই কয়লা উদ্ধার হয়েছে ঝাড়খণ্ডের তেঁতুলডিহিতে।
সূত্রের খবর,ব্যবসায়ী অনিল গোয়েলের পুরুলিয়ায় একাধিক কোল ফ্যাক্টরি রয়েছে।আয়কর আধিকারিকরা হানা দেয় সাঁওতালডি থানার দান্দুয়া, পাড়া থানার দুবড়া, জয়পুর থানার চাষ মোড়ের কাছে নারায়ণপুর ও বাঁধডির ফ্যাক্টরিতে।চাষ মোড়ের কাছে নারানপুর এবং বাঁধডি দুটি ফ্যাক্টরিতে দীর্ঘক্ষন ধরে চলে আয়কর তল্লাশি। তলের সাথে কি ওদের হয়েছে তা কোন স্পষ্ট জানা যায়নি। জানা যাচ্ছে রাতভোর তল্লাশি চালানোর জন্য আয়কর কর্মীরা বিছানাপত্র নিয়ে ঢুকেছেন ফ্যাক্টরিতে।
একাধিক দুর্নীতির তদন্তের শিকড়ের হদিশ মিলছে ঝাড়খণ্ডে।ইতিমধ্যেই ঝাড়খণ্ডের গেমিং অ্যাপ দুর্নীতিতে অভিযুক্তদের পাওয়া গেছে নিউটাউন থেকে। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা।







