নিজস্ব সংবাদদাতা : আবারও মন্ত্রী উদয়ন গুহর ফেসবুক পোস্ট ঘিরে শুরু হল বিতর্ক । পঞ্চায়েত ভোটের পূর্বে বেশ কয়েকবার বিরোধীদের হুঁশিয়ারি তাঁকে দিতে শোনা গিয়েছে । তবে এবার সোশ্যাল মিডিয়ায় তিনি যে বার্তা দিয়েছেন, তা নিয়েই তৈরি হয়েছে বেশ বিতর্ক।সূত্রের খবর ,ব্লক যাতে বিরোধী শূন্য হয়,তিনি তৃণমূলের অঞ্চল সভাপতিদের এমনটাই সেই নির্দেশ দিয়েছেন । এখন প্রশ্ন উঠছে, দলের ভিতরে বার্তা না দিয়ে, এভাবে সোশ্যাল মিডিয়াকে কেন বেছে নিলেন তিনি।
উল্লেখ্য এর আগেও নানা রকমের বার্তা দিতে শোনা গিয়েছে উদয়ন গুহকে। কখনও আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আবার কখনও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে । বিজেপির নেতারা কোথাও সভা করলে সেখান থেকে নেতাদের দলের পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উল্লেখ্য দিনহাটার ২ নম্বর ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতকে বিরোধী শূন্য করার জন্য নিজের অনুগামীদের বার্তা দিয়েছেন তিনি । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদয়ন গুহর ফেসবুক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের দানা বেঁধেছে। যার ঘিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত।







