চব্বিশের লোকসভা নির্বাচনের পর এবার উপনির্বাচনের পালা। সেই উপনির্বাচনের চার কেন্দ্রের তৃণমূল প্রার্থীর ঘোষণা হল নাম।আগামী ১০ জুলাই রয়েছে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। আর এই চারটি বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে যে সকল জায়গায় তা হল মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা। তবে এবারের মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডে।
অপরদিকে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে রয়েছেন কৃষ্ণ কল্যাণী।
পাশাপাশিbরানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুকুটমণি অধিকারী। বলে ডাকা ভালো চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়েছিলেন তিনি তবে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে পরাজিত হন। এবং বাগদা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মধুপর্ণা ঠাকুর। বাগদার বিধায়ক ছিলেন বিশ্বজিৎ দাস। গত বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করেছিলেন। এবং পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন।
তবে সূত্রের খবর,উপনির্বাচনের তিনি আর লড়াই করতে চান না তাই দলের আগেই জানিয়েছিলেন শীর্ষ নেতৃত্বকে। এই বিধানসভা কেন্দ্রে নতুন মুখ উঠে এসেছে। মতুয়া সম্প্রদায়ের থেকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন ঘাস শিবির।







