বিনোদন

মুক্তি পেলো নতুন ছায়াছবি রং পেন্সিল

কলেজ জীবনের মিষ্টি প্রেমের গল্প নিয়ে আগামী মুক্তি পেলো ছায়াছবি রং পেনসিল। সিনেমা জগতে নবাগত নায়ক মীর ও নায়িকা মধুশ্রী অভিনীত, মীর প্রোডাকশান হাউস নিবেদিত, হিমাংশু খাঁ রচিত ছায়াছবি রং পেনসিলের ইতিমধ্যে সিনেমা প্রিয় মানুষদের মন জয় করে ফেলেছে।

 

এই ছায়াছবিতে অভিনয় করেছেন সান্তনা ঘোষ, বিপ্লব চ্যাটার্জী, মেঘনা হালদার সহ একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

 

সম্পূর্ন গ্রামের পরিবেশে, অন্যরকম কাহিনী অবলম্বনে তৈরী হয়েছে এই ছায়াছবি। কোলকাতার যেমন জায়গা রয়েছে, তেমনি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা, মুর্শিদাবাদ এর মতো প্রত্যন্ত গ্রামে গিয়ে অভিনয় করেছেন অভিনেতা অভিনেত্রীগন।

সব থেকে আকর্ষনীয়, কোলকাতা ছাড়িয়ে সুদুর পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা কলেজকে শুটিং স্থান হিসেবে নির্বাচিত করে দীর্ঘ কয়েকদিন ধরে শুটিং হয়েছে। কলেজের অফিস থেকে শুরু করে, কলেজ ক্যান্টিনের চিত্র বারবার ফুটে উঠেছে ছায়াছবির মধ্যে।

 

তবে এই ছায়াছবির প্রযোজক সেলিনা খাতুন জানান ছায়াছবির গল্প এক বাস্তবধর্মী কাহিনী নিয়ে তৈরী, অভিনয়ের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। দর্শকবন্ধুদের কাছে যথেষ্ট সাড়া পড়বে বলে আমরা আশাবাদী।

 

নিজস্ব সংবাদদাতা সব্যসাচী গুছাইতের রিপোর্ট। আপনারা‌ দেখছেন সময় ৩৬৫.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.