রাজ্যে চলছে নির্বাচনের পালা আর তারই মাঝে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা গিরিরাজ সিং।বলেন “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে মুসলিম রাষ্ট্রে পরিণত করতে চান।” গত নির্বাচনে তাঁর মন্ত্রী সাংবাদিকদের দেখিয়েছিলেন, ‘মিনি-পাকিস্তান’, যার অর্থ তিনি পশ্চিমবঙ্গকে ‘ভারতের পাকিস্তান’ বানাতে চান।
যখন আমাদের সরকার গঠিত হবে, এনআরসি, সিএএ, ইউসিসি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যকর করা হবে এবং ‘কিম জং’-এর মতো তাঁর একনায়কত্বের অবসান হবে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, “রাহুল গান্ধী এবং লালু যাদব, যারা নিজেদেরকে অনগ্রসর শ্রেণীর শুভাকাঙ্ক্ষী হিসাবে উপস্থাপন করেছেন, কর্ণাটকে মুসলমানদের ওবিসি মর্যাদা দিয়ে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের অবসান ঘটিয়েছেন। ভবিষ্যতে তারা দেশে একটি ইসলামী রাষ্ট্র গঠন করতে চায়।” ঘাসফুল শিবিরকে কড়া আক্রমন করলেন তিনি।সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন পন্ডিত জওহরলাল নেহেরু।শুধু তাই নয়, তিনি রাহুল ও সোনিয়া গান্ধী উভয়কেই আক্রমণ করে বলেন দুজনেই দেশ ছাড়তে চলেছেন।





