জেলা

নারীদের অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য জানালেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ফাল্গুনী

সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী: রাজ্যে নারীদের অধিকার প্রতিষ্ঠা আমার মূল লক্ষ্য জানালেন বিজেপির মহিলা মোর্চার সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভানেত্রী ফাল্গুনী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বৈরাচারী বলে কটাক্ষ করেন বিজেপির এই মহিলা মোর্চার নেত্রী। তবে, গুরুত্বপূর্ণ পদ প্রথমবার সামলাচ্ছেন না ফাল্গুনী। এর আগে বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদকের দায়িত্বও সামলেছেন তিনি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই রাজ্যে বিজেপিকে ভালোভাবে প্রতিষ্ঠা করাটাই তার লক্ষ্য বলে জানান ফাল্গুনী।

 

ফাল্গুনী বলেন, ”রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দিতে মুখিয়ে রয়েছেন।” তবে ইভিএমের কারচুপির প্রসঙ্গ টেনে নিশানা করেন শাসক দলকে। বলেন, ”স্বচ্ছভাবে নির্বাচন হলেই স্বৈরাচারী রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর পরাজয় ঘটবে আগামীতে।” বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব পেয়ে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে নিশানা করে ফাল্গুনী কটাক্ষের সুরে বলেন,”এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তাতেও রাজ্যে নারীদের কোনও নিরাপত্তা নেই। আগামী দিনে মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করাই আমার সবচেয়ে বড় লক্ষ্য।” আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মহিলা শক্তিকে নিয়ে বুথে বুথে ঝাঁপাতে দায়িত্ব পাওয়ার পর নক্সা তৈরীর কাজ শুরু করে দিয়েছেন বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.