বাড়ির উল্টো দিকেই ছিল বিজেপির দলীয় কার্যালয়। সেখানেই বসে থাকতেন মাঝবয়সী ভদ্রলোক! তাঁকে মাঝেসাঝে চা খাওয়াতেন বাড়ির বউ। ওদিকে স্বামী তৃণমূল কংগ্রেস কর্মী। রাজনৈতিক সম্পর্কের উর্ধ্বে বিজেপি নেতাকে চা খাওয়ানো স্ত্রীর সৌজন্যবোধ বলেই মেনে নেন স্বামী।
কিন্তু তারই মাঝে স্ত্রী চোখে চোখে কথা হত বিজেপি নেতার সঙ্গে, তা আঁচ করতেও পারেননি স্বামী। তারপর আচমকাই বাড়ি থেকে উধাও স্ত্রী। আর অদ্ভুতভাবে ওদিন থেকে পার্টি অফিসে আসা বন্ধ ওই বিজেপি নেতারও। জানা যায়, ওই বিজেপি কর্মীর হাত ধরেই পলাতক স্ত্রী! ঘটনায় শোরগোল মালদার হরিশ্চন্দ্রপুরে কৈলাশনগর অঞ্চলে।
বাড়ির কাছেই ছিল বিজেপির পার্টি অফিস। সেই সূত্রেই প্রেমের সূত্রপাত। এবার তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পলাতক বিজেপি নেতা। বাড়িতে ছিল ছোট দুই সন্তান। ওদিকে বিবাহিত ছিলেন ওই বিজেপি নেতাও। তাঁদের এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নামলো পারিবারিক কলহ।
মেয়ের এমন কীর্তি মেনে নিতে পারলেন না মা। ঘটনার প্রকাশ্যে তীব্র শোরগোল এলাকায়। গৃহবধূ শিউলি রায় কিছু সময় ধরে নিখোঁজ ছিলেন। তাঁর স্বামী জিতেন রায় পেশায় টোটো চালক। স্বামী জিতেন হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পরবর্তীতে জানা যায় তাঁর স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পলাতক হয়েছেন।
স্ত্রীর এমন কাণ্ডে হতাশাগ্রস্ত স্বামী। ফেসবুকেই জিতেনের সঙ্গে পরিচয় হয় শিউলির। কার্যত তা প্রেমে পরিণত হয় তারপরই বিয়ে।তাঁদের ছোট দুই ছেলে মেয়েও রয়েছে। তারপরেও তার স্ত্রী কীভাবে এই কাজ করলেন! তাতেই হতবাক পরিবারের সদস্যরা। ঘটনায় চরম বিতর্ক ছড়ায় রাজনৈতিক মহলেও । শিউলির স্বামী জানান, “আমি তো কোনওদিনই বুঝতে পারিনি। যে রকম সকালে কাজে যাই, সেরকম গেছিলাম। হঠাৎ বাড়ি ফিরে দেখি ও নেই। খোঁজ নিয়ে জানতে পারলাম, জীবন দাসের সঙ্গে পালিয়েছে।”







