বহুল অপেক্ষিত খাজানার হদিস পেল ভারত ! এতদিন ইরান, ইজরায়েল, রাশিয়া, আরব আমিরশাহির মতো দেশগুলির ওপর তেলের জন্য নির্ভর করে থাকতে হতো ভারতকে । কিন্তু আর হয়তো ভারতকে অন্য দেশের ওপর নির্ভর করে থাকতে হবে না। কিন্তু কি এমন জ্যাকপট পেলো ভারত ? আন্দামানের সাগরে মিলল ক্রুড তেলের ভান্ডারের খোঁজ । জানা গিয়েছে , এই তেলের খোঁজ পেয়েছে হেস কর্পোরেশন এবং গুয়ানার সিএনওওসি ।
ভারতে বর্তমানে তেলের খনির খোঁজ পাওয়া গিয়েছে অসম, গুজরাট, রাজস্থান, মুম্বই ও কৃষ্ণা-গোদাবরী অঞ্চলে । পাশাপাশি তেলের রিজার্ভ রয়েছে বিশাখাপত্তনম, মাঙ্গালোর ও পাদুরে। তেলের ভান্ডারের খোঁজ মিলেছে ওড়িশা ও রাজস্থানে । এবার ইরান – ইজরায়েল সংঘাতের আবহে , আন্দামানে যকের ধনের খোঁজ পেল ভারত ।
হরদীপ সিং পুরী জানিয়েছেন, ২০২৪ অর্থবর্ষে ওএনডিসি মোট তেলের কুয়ো খুড়েছে ৫৪১টি । যা বিগত প্রায় ৩৪ বছরে সব থেকে বেশি পরিমাণ কুয়ো খনন করা হয়েছে ।
প্রসঙ্গত , ভারত নিজেদের প্রয়োজনের ৮৫ % ক্রুড তেলই আমদানি করে বাইরের বিভিন্ন দেশ থেকে । ভারত ক্রুড তেলের ক্ষেত্রে বিশ্বের মধ্যে তৃতীয় সব থেকে বেশি আমদানিকারক দেশ । তবে এবার আন্দামানে ক্রুড তেল উত্তোলন শুরু হলে, ভারতকে আর অন্য দেশ থেকে তেল আমদানি করতে হবে না বা ক্রুড তেলের ক্ষেত্রে তাদের ওপর আর নির্ভর করে থাকতে হবে না ।







