বিদেশ

ইজরায়েল-ইরান যুদ্ধের ষষ্ঠ দিনে বৃদ্ধি হচ্ছে উত্তেজনার পারদ

গত ৬ দিন ধরেই চলছে ইজরায়েল ইরানের যুদ্ধ। ঠিক ছয় দিনের মাথায় অর্থাৎ বুধবার ভোর রাতে ইজরায়েল ফের কেঁপে ওঠে বিস্ফোরণের আওয়াজে। হামলা ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে তৈরি হয়েছে প্রবল আতঙ্কের পরিবেশ। পাশাপাশি সেই যুদ্ধের আচ স্পষ্ট দেখা যাচ্ছে নেট দুনিয়ায়।

ইরান পরমাণু বোমা বানাচ্ছে। তার জন্য নিজেকে রক্ষা করতে ইজরায়েলি সেনা গত ৬ দিন আগে তেহরানে হামলা চালায়। একই সঙ্গে ইজরায়েলি সেনা হামলা চালায় তাজরিশের পার্শ্ববর্তী তেহরানের উত্তর-পূর্বে তেল ভাণ্ডার ও শোধনাগারে। যার ফলে তেল ভান্ডারে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পরার ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে। এরপরেই বুধবার ভোর রাতে ইরান প্রায় ১০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইজরায়েলের তেল আভিভ শহরে।

তারপরেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই এক্স হ্যান্ডেলের মাধ্যমে ইজরায়েলকে হুঁশিয়ারি দিলেন। পাল্টা ইরানকে হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধের কারণ এই অস্থিরতা বজায় রয়েছে গোটা বিশ্বে। সকলেরই প্রশ্ন এই সংঘাত পাল্টা সংঘাত কি বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এটাকেই কি ধরে নিতে হবে বিশ্বযুদ্ধের ইঙ্গিত হিসেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.