ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত ওসমানচক গ্রামে। আজ দুপুর আনুমানিক বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ এক ব্যক্তি গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি নিয়ে ওসমানচক গ্রামের বাসিন্দা সুরজিৎ গিরির বাড়িতে যান, সুরজিৎ গিরির বাড়িতে তার মা তার স্ত্রী সহ তিনজন মহিলা ছিলেন। ওই ব্যক্তি মহিলাদের বলেন তার বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভুর পুজো ও যোগ্য হবে।
বাড়ির সমস্ত মহিলাদেরকে বসিয়ে ওই ব্যাক্তি পুজো এবং যোগ্য করেন। সুরজিৎ গিরির পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, পুজো শেষে কপালে চন্দনের ফোটা দিতে গিয়েই তাদেরকে কিছু স্প্রে করিয়ে অজ্ঞান করিয়ে দেওয়া হয় এবং সুরজিৎ গিরির স্ত্রী শিউলি গিরির পরনে গহনা ছিল সেই গহনাগুলো নিয়ে ওই ব্যক্তি চম্পট দেয়। আজ বিকেল চারটে নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুরজিৎ গিরির পরিবারের লোক জন, ভয়ানক ঘটনার বিবরণ দিলেন। ভগবানের নাম করে এলাকায় দুষ্কৃতি হানা, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।







