খেলাধুলা

রো-কো’র প্রত্যাবর্তন ব্যর্থ! পারথে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হার ভারতের, হোঁচট খেল গিল-অধ্যায়

বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনে হতাশ করলেন ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। শুভমন গিলের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু করলেও পারথে অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৭ উইকেটে পরাজিত হলো ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারত, পারথের মেঘলা আকাশ এবং গতিময় পিচে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডদের সামনে চরম ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়। আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রোহিত শর্মা (৮) এবং বিরাট কোহলি (০)উভয়েই দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক শুভমন গিলও মাত্র ১০ রান করে ব্যর্থতার ধারা বজায় রাখেন। শ্রেয়স আইয়ারও বড় রান করতে পারেননি। বারবার বৃষ্টির কারণে খেলা ২৬ ওভারে নেমে আসে এবং সেই ছন্দপতনে ভারতের উইকেট পড়তে থাকে। যদিও কে এল রাহুল (৩৮) এবং অক্ষর প্যাটেল (৩১) কিছুটা রান যোগ করেন। শেষ ওভারে নীতিশ কুমার রেড্ডি কিছুটা হাল ধরেন।তবে শেষ পর্যন্ত ভারতের ইনিংস ৯ উইকেট হারিয়ে ১৩৬ রানে শেষ হলেও, ডিআরএস জটিলতায় চূড়ান্ত লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৩১ রান।

১৩১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। অর্শদীপ সিং ট্র্যাভিস হেডকে ফিরিয়ে কিছুটা আশা দেখান। ম্যাথু শর্টকে আউট করেন অক্ষর প্যাটেল। কিন্তু অধিনায়ক মিচেল মার্শ (৪৬*) এবং জশ ফিলিপের (৩৭) ব্যাটে ভর করে অস্ট্রেলিয়া সহজেই জয় তুলে নেয়। বোলারদের পক্ষে স্কোরবোর্ডে কম রান থাকায় তাঁরা চাপ সৃষ্টি করতে পারেননি। উপরন্তু, হর্ষিত রানার ক্রমাগত শর্ট বল বোলারদের কাজ আরও কঠিন করে তোলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.