জেলা

পবিত্র ঈদ উপলক্ষে রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বস্ত্র ও ইফতার সামগ্রী প্রদান

নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে, জাতি ধর্ম নির্বিশেষে ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়, পাশাপাশি ইফতার সামগ্রী প্রদান করা হয় রবিবার।

বেশ কয়েকটি ব্লকে ১৫০ টিরও বেশি গ্রামে ১০০০ জনের মানুষের কাছে প্রতিনিধী দ্বারা নতুন বস্ত্র পৌঁছে দেওয়া হয় এইদিন। প্রাপকদের জনসম্মুখে এনে লজ্জা না দেওয়ার জন্য তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়, এমনটাই জানালেন ট্রাস্টের সহ-সম্পাদক শফিকুল ইসলাম। এছাড়াও আয়োজিত মহৎ কর্মকান্ডে হাজির ছিলেন, সভাপতি বদরি আলম এবং হাজী আশরফ আলী সহ অন্যান্যরা। প্রত্যেক বছরই ঈদের প্রাক্কালে ট্রাস্ট এর পক্ষ থেকে নতুন বস্ত্র ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

২০১০ সালে ডিসেম্বর মাসে রহমান আল-আমিন মিশন ক্যাম্প তৈরি হয়। ২০১৩ সালে এই ট্রাস্টের উৎপত্তি, তারপর থেকেই ট্রাস্ট এর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় গরিব মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করে। খণ্ডঘোষ ব্লক,রায়না, মাধবডিহি থানা, হুগলির কিছু জায়গায় এবং বাঁকুড়ার কিছু জায়গায় ইফতার সামগ্রী প্রদান করা হয় রবিবার। এই ট্রাস্ট হিন্দু এবং মুসলিম সবার জন্য কাজ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.