খেলাধুলা

গাওস্করের হুঁশিয়ারিতে পাত্তা নেই, নেটে বোলিংয়ে ফিরে এলেন বুমরাহ

প্রথম টেস্টে লজ্জাজনক পরাজয়ের পরও টিম ইন্ডিয়ার শিবিরে যেন ঠান্ডা হাওয়া। মাঠে না হোক, অনুশীলনেও নজরে এল না প্রত্যাশিত তৎপরতা। সুনীল গাওস্করের খোলাখুলি সমালোচনার পরও শুভমন গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটারদের অনুপস্থিতি প্রশ্ন তুলছে প্রস্তুতি ঘিরে। যদিও ব্যতিক্রম যশপ্রীত বুমরাহ—শনিবার নেটে বল করে বার্তা দিলেন, তিনিই দলের অন্যতম ভরসা।

বুমরাহ, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ দীর্ঘ সময় ধরে বোলিং অনুশীলন করেন। সাই সুদর্শন ছিলেন একমাত্র ব্যাটার, যিনি প্রথমে নেটে নামেন। এমন অনুশীলনে গা না ভাসানো ব্যাটারদের উদ্দেশে গাওস্কর বলেছিলেন, “ঐচ্ছিক অনুশীলন তুলে দেওয়া হোক।” কিন্তু সেই বার্তাকে গুরুত্ব না দিয়ে ব্যাটারদের ছুটি নেওয়াই হতাশাজনক বার্তা দিচ্ছে।

এ দিকে, প্রথম টেস্টে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “যে জায়গায় বল করা উচিত ছিল, তা পারিনি। উইকেটের চরিত্র বুঝেও মানিয়ে নিতে পারিনি।” বৃষ্টিজনিত কারণে বল ভিজে যাওয়ায় বাড়তি চ্যালেঞ্জ ছিল বলে জানান তিনি।

তবে হতাশা নয়, প্রেরণাই এখন মন্ত্র ভারতীয় শিবিরে। প্রসিদ্ধ বলেন, “সাজঘর এখনও ইতিবাচক। লোয়ার অর্ডার ব্যাটাররাও এখন বেশি রান করার প্রস্তুতিতে আছে। বিশ্বাস হারালে চলবে না, মানসিক দৃঢ়তা এবং সুশৃঙ্খল পরিকল্পনাই হতে পারে পরের ম্যাচের চাবিকাঠি।” দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর জন্য এই জেদই ভারতের একমাত্র হাতিয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.