মহারাষ্ট্রের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। শব্দ শোনা গেল পাঁচ কিলোমিটার দূর থেকে। ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ভাণ্ডারা জেলার অস্ত্র কারখানাটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেটার শব্দ শোনা যায় ৫ কিলোমিটার দূর থেকে। শোনা যাচ্ছে, বিস্ফোরণের তীব্রতায় ওই কারখানার ছাদ ভেঙে পড়ে। সেসময় অন্তত ডজনখানেক কর্মী সেখানে কাজ করছিলেন। স্থানীয়দের দাবি, ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।







