কলকাতাক্রাইম

নিউটাউনের কাছে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩, মাদকচক্রের হদিশে পুলিশ

নিউটাউনের কারিগরি ভবনের কাছে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের মনিটরিং সেল ও পোলেরহাট থানার পুলিশ। শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে একটি অটো আটক করে পুলিশ। সেই অটো থেকে উদ্ধার হয় তিনটি ব্যাগ, যার ভিতরে ছিল প্রায় ২০ কেজি গাঁজা।

পুলিশ সূত্রে খবর, ওই গাঁজা আনা হচ্ছিল সুদূর কোচবিহার থেকে। পাচারকারীদের লক্ষ্য ছিল ভাঙড়-সহ আশপাশের অঞ্চলে মাদক পৌঁছে দেওয়া। ধৃত তিন জনের মধ্যে একজন অটোচালক, বাকি দু’জন কোচবিহারের বাসিন্দা, যারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত।

তদন্তকারীরা জানিয়েছেন, পাচারকারীরা নিউটাউনের পাঁচুড়িয়া এলাকার একটি বাড়িতে গাঁজা ডেলিভারি দিতে যাচ্ছিল। জানা গিয়েছে, ১৫ হাজার টাকার বিনিময়ে তারা এই কাজ করছিল। ধৃতদের জেরা করে পুলিশ জানতে চাইছে, এই চক্রের পেছনে কোনও বড় মাদকচক্র রয়েছে কি না।

পোলেরহাট থানায় ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের প্রান্তবর্তী অঞ্চলে বেআইনি মাদক পাচারের উপর নজরদারি আরও বাড়ানো হয়েছে। নিউ টাউন ও পার্শ্ববর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘটনার পরেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.