গত বছরের ৯ আগস্ট আরজি করের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুমে নির্মল শারীরিক নির্যাতনের শিকার হয় এক কর্তব্যরত মহিলা চিকিৎসক। এই ঘটনার প্রায় এক বছর হতে চলল। তারপরেও এখনো বিচার পায়নি নির্যাতিতার পরিবার। এবার প্রায় দশ মাস পর নির্যাতিতার পরিবার এক
প্রথম থেকেই আরজি কর মামলায় সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ ছিলেন নির্যাতিতার পরিবার। এবার ঘটনাস্থল পরিদর্শনের অনুমতির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। সেই আবেদনের প্রেক্ষিতেই মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে শিয়ালদহের সংশ্লিষ্ট নিম্ন আদালতকে। আদালতকে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
সিবিআই এদিন হাইকোর্টে জানায়, নির্যাতিতার পরিবার যদি ঘটনাস্থল দেখতে চায়, তাহলে তদন্তকারী সংস্থার কোনও আপত্তি নেই। তবে অনুমতি মিললে, ঠিক কত জন সেই স্থানে প্রবেশ করতে পারবেন এবং কীভাবে নিরাপত্তা বজায় থাকবে, তা স্পষ্ট করে জানাতে হবে সংশ্লিষ্ট আদালতকে।
আবেদনকারী পক্ষের আইনজীবী ফিরোজ় এডুলজি আদালতের কাছে আর্জি জানান, আরজি কর হাসপাতালের নিরাপত্তা বর্তমানে কেন্দ্রীয় বাহিনীর হাতে। ফলে আদালতের অনুমতি ছাড়া নির্যাতিতার পরিবারের সদস্যরা সেখানে প্রবেশ করতে পারবেন না।
তবে এই আবেদনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের আইনজীবী। তিনি আদালতে বলেন, এই পরিবারের পক্ষ থেকেই ইতিপূর্বে আরও গভীর তদন্তের আবেদন জানানো হয়েছিল, যার নিষ্পত্তি এখনও হয়নি। সেই প্রক্রিয়ার মধ্যেই নতুন করে আবেদনের মাধ্যমে যেন ‘মিডিয়া ট্রায়াল’ তৈরির চেষ্টা হচ্ছে। এমনকি আদালত রাজ্য সরকার চাইলে নিম্ন আদালতে নিজেদের বক্তব্য জানিয়ে মামলায় যুক্ত হতে পারে।







