স্বাস্থ্য

বড় খবর: ডেবরায় প্রসাদ খেয়ে মৃত ১

নিজস্ব সংবাদদাতা : ডেবরার ডুঁয়া এলাকায় প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে মৃত ১। এই নিয়ে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা । পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

বৌদ্ধ পূর্নিমার দিন দোকানের হালখাতা অনুষ্ঠানের প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে অনেকেই। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মোট ৫৬ জন অসুস্থ হয়ে ভর্তি ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালে ভর্তি থাকাকালীন আজ মৃত্যু হলো বিশ্বজিৎ ঘোড়াই নামে বছর ২১ এর এক যুবকের। মৃত বাড়ীর লোকের অভিযোগ হাসপাতালের ভূল ট্রিটমেন্টের জন্য ইনজেকশান দেওয়ায় এই মৃত্যু। এই অভিযোগে মৃত ব্যাক্তির বাড়ীর লোক হাসপাতালে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভকারীরা বচশায় জড়িয়ে পড়ে পুলিশের সাথে। তৈরী হয় তীব্র উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহীনি মোতায়েন করা হয়েছে। মৃত্যুকে কেন্দ্র করে বাকী চিকিৎসাধীন রোগী ও তাদের পরিবারের মধ্যে তীব্র আতঙ্ক দেখা যায়। ইতিমধ্যে মৃত ব্যাক্তির ময়না তদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে পুলিশ। হাসপাতাল চত্বরে এসে পৌচেছে এলাকার বিধায়ক হুমায়ুন কবীর। তিনি ভর্তি থাকা বাকী রুগীদের সাথে কথা বলেন।

ঘাটাল বিজেপীর সভাপতি তন্ময় দাস এই মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে তীব্র হুঁশিয়ারী দিয়েছে। যতক্ষন পর্যন্ত না কোলকাতা থেকে ডাক্তার আসে ততক্ষন মৃতদেহ ছাড়া হবে না বলে। এই মুহুর্তে তীব্র উত্তেজনা হাসপাতাল চত্বরে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.