রেড বল ক্রিকেটের অন্যতম ও বহুল ব্যাবহৃত একটি বল হল “ডিউক”। ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচ টেস্ট শৃংখলায় এই বল ব্যাবহার হচ্ছে। তবে শেষ তিনটি টেস্টে অভিযোগ ওঠে যে এই বল তারাতারি নরম হয়ে যাচ্ছে। ৩০ ওভারের পর সেই বল আর খেলার উপযোগী থাকছেনা। তাই বলারদের যেমন বল গ্রিপ করতে অসুবিধা হচ্ছে তেমনই ব্যাটারদের বল আঘাতেও বেশিদুর যাচ্ছেনা।
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনই বলের অস্বাভাবিক আচরনে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় দলের অধিনায়ক
শুভমন গিল। দীনেশ কার্তিক,ইংলিশ পেশার স্ট্রুয়ার্ট ব্রডকেও একই সুর মিলাতে দেখা যায়।
এরপরই নড়েচড়ে বসে এই বল প্রস্তুতকারক সংস্থা ” ব্রিটিশ ক্রিকেট বল লিমিটেড “। কম্পানির কর্ণধার জানিয়েছেন – লর্ডস টেস্টের জন্য আমাদের যত বল সরবরাহ করা হয়েছিল,তা ইতিমধ্যে সেগুলির গুনগত মান পর্যবেক্ষণের জন্য ফেরত নেওয়া হয়েছে।
বিষয়ত এই বল নিয়ে গত তিন বছরে টেস্ট এবং কাউন্টি ক্রিকেটে নানা অভিযোগ উঠেছে,কিন্তু কম্পানির তাতেও টনক নড়েনি।







