বিদেশ

ইন্দোনেশিয়ায় ভয়ঙ্কর ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৭.৪ — জারি সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ায় বৃহস্পতিবার ভোরে অনুভূত হল প্রবল ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ৭.৪, জানিয়েছে US Geological Survey (USGS)। ভূমিকম্পের উৎসস্থলকে কেন্দ্র করে ১,০০০ কিলোমিটার (৬২১ মাইল) এলাকার মধ্যে বিপজ্জনক সুনামি ঢেউ দেখা যেতে পারে বলে সতর্ক করেছে একটি আন্তর্জাতিক মনিটরিং সেন্টার।

স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে (বুধবার 2248 GMT) কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের এপিসেন্টার ছিল মোলুকা সাগরে, প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ছোট দ্বীপ টারনেট-এর কাছেই অবস্থিত এই মোলুকা সাগর, এবং সেখানেই প্রথম ধরা পড়ে ভূমিকম্পের উৎস, জানিয়েছে USGS।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাগরপাড়ের এলাকায় সুনামির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সমুদ্রের জলস্তর নজরে রাখা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত সতর্কতা জারি করা হবে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তর পরিস্থিতি খতিয়ে দেখছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। নতুন কোনও তথ্য পাওয়া মাত্রই আপডেট দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.