বিশ্বখ্যাত সাঁতারু বুলা চৌধুরী । এবার তার বাড়ি থেকে চুরি গেলো পদ্মশ্রী পদক ! ইতিমধ্যেই সিআইডি এর তরফে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার বুলা চৌধুরীর উত্তরপাড়ার বাড়ি থেকেই চুরি যায় পদ্মশ্রী সহ একাধিক পুরস্কারের পদক। তার সোনার মেডেলও চুরি গিয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙ্গে পড়েছেন বিশ্বখ্যাত সাঁতারু ।
উল্লেখ্য , এখন কলকাতার বাড়িতে থাকেন বুলা চৌধুরী । মাঝে মাঝে যান উত্তরপাড়ার বাড়িতে । বাড়ি ফাঁকা থাকার সুবাদেই মেডেল চুরি গিয়েছে বলে অনুমান । ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করা হয়েছে বলে খবর । পাশাপাশি সিআইডি-র ফরেনসিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের একটি দল শনিবার নমুনা সংগ্রহের জন্য বুলা চৌধুরীর বাড়িতে যান ।
বুলা চৌধুরীর পরিবারের দাবী ,বাথরুম থেকে বেসিনের কলও চোর ভেঙে নিয়ে গেছে এমনকি ছাড়া হয়নি লক্ষীর ঘটও ।
জানা গিয়েছে , বুলা চৌধুরীর উত্তরপাড়ার এই বাড়িতে এর আগেও তিনবার চুরি হয়েছে বলে অভিযোগ । এবং তারপর পুলিশি পিকেটের ব্যবস্থা করা হলেও কিছুদিন পরই পুলিশ চলে যায় বলেও অভিযোগ করেছেন বুলা চৌধুরী । এবারও তাঁর দাবী, “দেশের জন্য আমি সম্মান এনেছি। সেটা রক্ষা করার দায়িত্বই নেই প্রশাসনের।”







