গত ১লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। তারপরেই দু-পক্ষের সংঘর্ষে একে অপরের ওপর হামলার অভিযোগ ওঠে। এরপর এই ইস্যুতে মেদিনীপুরে বিদ্যাসাগর বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর ফলে সুশ্রীতা সোরেন-সহ একাধিক DSO কর্মীদের আটক করে অত্যাচার চালানোর অভিযোগ হতে পুলিশের বিরুদ্ধে। সেই নিয়ে আদালতে দারস্ত হওয়ার পর রাজ্য প্রশাসনকে ভৎসনার মুখে পরতে হলো।
গত মার্চ মাসের শুরুতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এরপর শিক্ষামন্ত্রী গাড়িতে হামলার অভিযোগ ওঠে উল্টোদিকে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পরে এক ছাত্রকে আহত হতে দেখা যায়। যার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি পালন করে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। গত ৩ মার্চ মেদিনীপুরে বিদ্যাসাগর বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর সময় সুশ্রীতা সোরেন-সহ একাধিক DSO নেতা-কর্মীকে আটক করা হয়। পরে ছাড়া পাওয়ার পর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনে বিক্ষোভকারীরা। সেই জল গড়ায় আদালত পর্যন্ত।
AIDSO-র চার মহিলা অভিযোগ করে পুলিশ তাদের ওপর মোমের ছ্যাঁকা থেকে শুরু করে চুল ধরে শূন্যে উঁচু করে পায়ের তলায় বাড়ি মারা হয়। এমনকি বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পরও তাঁদের কোনরকম ইনজুরি রিপোর্ট দেয়নি বলে গুরুতর অভিযোগ ওঠে। এরপরেই সুশ্রীতা সোরেন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবী জানায়। সেখানেই সিঙ্গল বেঞ্চ আইজি মুরলিধর শর্মার নেতৃত্বে তদন্তের জন্য কমিটি গড়ে তোলার নির্দেশ দেয়।
পাশাপাশি যেসব পুলিশ অফিসারদের বিরুদ্ধে এই অত্যাচার করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দেন ভারপ্রাপ্ত বিচারক। তবে সেই রায় মেনে নেয়নি রাজ্য প্রশাসন। তাই জন্য তারা দারস্থ হয় ডিভিশন বেঞ্চে। এরপর সেই আবেদনে বুধবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ শুনানি হয়। সেখানে জোর ধাক্কা গেল রাজ্য সরকার। পাশাপাশি সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। সেই রায়দানেই রীতিমতো মুখ পুরলো রাজ্যের প্রশাসনের।







